
বাদশা সেকেন্দার ভুট্টো, (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় বালক ও বালিকা দল অংশগ্রহণ করে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় ডিমলা মিনি স্টেডিয়াম খগার হাট, ডিমলা থানা পুলিশের আয়োজনে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের দল অংশগ্রহণ করে। খেলায় ডিমলা উচ্চ বিদ্যালয় জয়লাভ করে।
অনুষ্ঠানে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) দিবাকরসহ খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথনসহ থানা পুলিশের সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ তৈরি করা জরুরি। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করবে।

স্থানীয়রা বলেন, প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
এই বিষয়ে ডিমলা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন কমিউনিটি চূড়ান্ত প্রতিযোগিতা পর্ব ছিল চূড়ান্ত বিজয়ী দলকে জেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুত সম্পন্ন হল আজ।
