ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে নিখোঁজ, পরে উদ্ধার কিশোরের মরদেহ

Uncategorized গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

আরমান হোসেন রাজু (ঠাকুরগাঁও) :  ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তবর্তী নাগর নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকি উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউনিয়নের শীতলপুর গ্রামের দিকে বাসিন্দা দুলালের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে রকি নাগর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদী থেকে রকির মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন

রকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এলাকায়ও নেমে আসে শোকের আবহ।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *