
নিজস্ব প্রতিবেদক : সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্ত সক্ষমতা বাড়াতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র *‘সাইবার পুলিশ ইউনিট’*।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর পুলিশ সদর দপ্তরের ‘হল অব ইন্টেগ্রিটি’তে ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী *সালাহউদ্দিন আহমদ*। a69b
পরে ‘হল অব প্রাইড’-এ প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) যুগে প্রচলিত ও সনাতন পদ্ধতির পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও মেধাভিত্তিক সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যেই এই ইউনিট গঠন করা হয়েছে। a69b
যেভাবে কাজ করবে নতুন ইউনিট: নেতৃত্ব ও কাঠামো:* নতুন ইউনিট একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পরিচালিত হবে। প্রাথমিকভাবে অতিরিক্ত আইজিপি *মো. ইকবাল হোসেনকে* দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি এবং জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) বা জ্যেষ্ঠ কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। থানা পর্যায়ে ওসির নেতৃত্বে পৃথক এসআই, এএসআই ও কনস্টেবল সাইবার সেবা ও তদন্তে কাজ করবেন। a69b

জনবল:* অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী মোট জনবল হবে *৪ হাজার ৫৯২ জন*। বিদ্যমান বাহিনী থেকে অভিজ্ঞদের পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের মাধ্যমে এই কাঠামো পূর্ণ করা হবে। a69b

বিজ্ঞাপন
থাকবেন চুক্তিভিত্তিক বিদেশি মানের বিশেষজ্ঞ:* পুলিশের পাশাপাশি আন্তর্জাতিক মানের কারিগরি দক্ষতা নিশ্চিত করতে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক বিশেষজ্ঞ নিয়োগ করা হবে। তাদের জন্য পৃথক ও আকর্ষণীয় বেতন কাঠামো থাকবে। a69b
নিয়োগ দেওয়া হবে — সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া অ্যানালিস্ট, ইমার্জেন্সি রেসপন্স কনসালটেন্ট এবং ডিজাস্টার রিকভারি এক্সপার্ট। a69b
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখন শুধু কেমিক্যাল ল্যাব নয়, প্রতিটি মামলার জন্য ফরেনসিক ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রয়োজন। মাদক, মানি লন্ডারিং, জঙ্গিবাদসহ সব অপরাধেই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই পুরোনো চিন্তাধারা থেকে বেরিয়ে এসে পুলিশকে প্রযুক্তি ও মেধানির্ভর বাহিনীতে রূপান্তর করতেই এই যাত্রা।
