খুলনায় ছেলে হত্যার পর এবার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো: আল-মাহফুজ শাওন, (খুলনা)  :  খুলনার রূপসা উপজেলার আইযগাতী ইউনিয়নে ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ঘটনার পর এবার তার বাবা আফতাব ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।


বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আইচঘাতী ইউনিয়নের একটি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আফতাব ঢালীকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

এর আগে একই পরিবারের ছেলে জয় ঢালীকে জবাই করে হত্যার ঘটনা ঘটে। ওই হত্যাকাণ্ডের পর এবার তার বাবাকেও গুলি করে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বের হত্যাকাণ্ডের সঙ্গে এই হত্যার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যার কারণ ও জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।


বিজ্ঞাপন
👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *