
জয়পুরহাট জেলা প্রতিনিধ : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পাঁচবিবি থানা পুলিশের আয়োজনে থানার সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুনিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র দাস, পাঁচবিবি পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু পরমেশ্বর, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার (বাপ্পি) এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সঞ্জয় কুন্ডু।
পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মোঃআজাদ আলী, পাঁচবিবি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃআমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সংবাদিক মোরসালিন ও ইমরুল কায়েস,পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন এ ছাড়াও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।

