ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত শরিফুল ইসলাম

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি  :  যশোরের মনিরামপুর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে পুনর্নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে ৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরিফুল ইসলাম।


বিজ্ঞাপন

তাঁর প্রতিদ্বন্দ্বী সোনিয়া খাতুন মাছ প্রতীকে ৫ ভোট পেয়েছেন।শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় বিদ্যালয়ের হলরুমে ১২ জন ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এর আগে দুই প্রার্থী সমান ৫টি করে ভোট পাওয়ায় পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নির্বাচন শেষে পরাজিত প্রার্থী সোনিয়া খাতুন নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা জানান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, মাওলানা মোহাম্মদ আবু জাফর, অভিভাবক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

নবনির্বাচিত সভাপতি শরিফুল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন
👁️ 26 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *