নিজস্ব প্রতিবেদক : বিসিএস (তথ্য) ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ এর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।করোনা ভাইরাস আক্রান্ত এই কর্মকর্তাকে বৃহস্পতিবার রাতে রাতে ICU তে স্থানান্তর করা হয়েছে। তাকে ভেন্টিলেশনেও নেওয়া লাগতে পারে বলে ডাক্তার আশংকা করছেন। তিনি “পুলিশ হাসপাতাল, রাজারবাগ” এ চিকিৎসাধীন রয়েছেন।

বিসিএস (তথ্য) ক্যাডারের ৩৩তম ব্যাচের কর্মকর্তা মোঃ নুরুল আবছার এতথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য সালাহউদ্দিন আহমেদ ১৪ জুন সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হন।
👁️ 112 News Views
