টাঙ্গাইলে ট্রাকচাপায় দুই শিক্ষার্থী নিহত

সারাদেশ

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের উপজেলার যদুরপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকার সাত্তার এবং সেলিম। সাত্তার একাদশ শ্রেণিতে পড়ত এবং সেলিম এসএসসি পরীক্ষা দিয়েছে।
কালিহাতীর থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, সাত্তার ও সেলিম এলেঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ভূঞাপুরের দিকে যাচ্ছিলেন। পথে যদুরপাড়া মোড়ে পৌঁছালে ইট ভাটার একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।


বিজ্ঞাপন
👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *