মিরপুরে বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বুধবার ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী ঢাকা মহানগরীর মিরপুর কোটবাড়ী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানের মাধ্যমে জ্বালানি তেল পরিমাপে কম প্রদান করায় মেসার্স নূর ডিজেল পাম্পকে ৫০ হাজার টাকা এবং আন্ডার গ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের হালনাগাদ ক্যালিব্রেশন চার্ট না থাকায় মেসার্স ডেনসো ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন
👁️ 116 News Views