নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ হাজার ৫২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।

👁️ 134 News Views
