বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “র‍্যাব সেবা সপ্তাহ”

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে সারাদেশে “র‍্যাব সেবা সপ্তাহ” কার্যক্রম চলমান রয়েছে। ০১ জানুয়ারি, ২০২১ থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহে র‍্যাবের পক্ষ থেকে সারা দেশে দোয়া মাহফিলসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

র‍্যাব-১২ এর পক্ষ থেকেও গ্রহণ করা হয়েছে বিভিন্ন কার্যক্রম। গতকাল ০১ জানুয়ারি, ২০২১ র‍্যাব-১২ এর আওতাধীন পাঁচটি জেলা তথা সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও বগুড়ার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন র‍্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি।

র‍্যাব সেবা সপ্তাহের দ্বিতীয় দিনে আজ (০২ জানুয়ারি, ২০২১) র‍্যাব-১২ এর পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। আজ দুপুরে বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা ও কুষ্টিয়ার বিভিন্ন এতিমখানায় একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। র‍্যাব-১২ এর সম্মানিত অধিনায়ক মোঃ রফিকুল হাসান গণি, এ্যাডিশনাল ডিআইজি এ কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন। এতে র‍্যাব-১২ এর সংশ্লিষ্ট সিপিসি’র কোম্পানি কমান্ডারগণ অংশ গ্রহণ করেন।

র‍্যাব সেবা সপ্তাহ এর বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে র‌্যাব-৫ রাজশাহীর আয়োজনে, অদ্য ০২ জানুয়ারি ২০২১ তারিখে দুপুর ১২.১৫ ঘটিকায় ১। সরকারী শিশু সদন/ পরিবার,বায়া,রাজশাহী এবং ২। জামিয়া ইসলামিয়া হেফজো এতিমখানা ও মাদ্রাসা, মোল্লাপাড়া, রাজশাহীতে, ৫০০ জন এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত খাবার বিতরণের অনুষ্ঠানে র‌্যাব-৫, রাজশাহীর অধিনায়ক মহোদয় লেঃ কনর্ণল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, জি উপস্থিত থেকে খাবার প্যাকেট বিতরণ করেছেন। এছাড়াও উপ-অধিনায়ক মেজর এস এম মোর্শেদ হাসান, পিএসসি , আর্টিলারী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপনকে ঘিরে র‌্যাব কর্তৃক আয়োজিত চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে আজ ০২ জানুয়ারি ২০২১ ইং তারিখ দুপুরে র‌্যাব-৪ এর অধিনায়ক মহোদয়, অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম, রাজধানীর দারুস সালাম থানাধীন ফুরফুরা মাদ্রাসা ও আল-জামিয়াতুস সিদ্দিকীয়া দারুল উলূম এতিমখানায় ৬২০ জন এতিম শিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। এসময় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক মহোদয়ের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনা করা হয়।

অদূর ভবিষ্যতে এরুপ জনসেবামূলক কর্মসূচী বাস্তবায়নের লক্ষে র‌্যাব-৪ এর অগ্রণী ভুমিকা অব্যাহত থাকবে।

এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ : আজ ০২ জানুয়ারি’ ২০২১ ইং তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‍্যাব- ৬ এর অধিনায়ক লে: কর্নেল রওশনুল ফিরোজ এবং সকল কোম্পানি কমান্ডারগন খুলনা সহ দায়িত্বপূর্ণ এলাকায় এতিম শিশুদের মাঝে আজ দুপুর ১২ টা থেকে ১:৩০ পর্যন্ত খাদ্য বিতরন করেন।

▪︎ খাদ্য বিতরনের স্থানঃ
√ হাজী আব্দুল মালেক কবরস্থান মাদ্রাসা, খুলনা।

√ আছিয়া খাতুন জামে মাদ্রাসা, খুলনা।

√ আল আমিন মাদ্রাসা, খুলনা

√ ইব্রাহিমিয়া মাদ্রাসা, খুলনা।

√ কাশেমপুর মদিনাতুল উলুম এতিমখানা, সাতক্ষীরা ।

√ মাগুরা এতিমখানা মাগুরা, সাতক্ষীরা ।

√ ধানহাড়ীয়া চুয়াডাঙ্গা এতিমখানা এবং হাফেজিয়া মাদ্রাসা, ঝিনাইদাহ।

√ জামিয়া কুরআনিয়া বকচর মাদ্রাসা ও এতিমখানা, যশোর সদর।

▪︎ উক্ত অনুষ্ঠানে সকল পদবীর র‍্যাব সদস্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহন এবং এতিমদের মাঝে উৎকৃষ্ট মানের খাবার বিতরনের মধ্য দিয়ে সেবা সপ্তাহের দ্বিতীয় দিনের কার্যক্রমের সফলভাবে সমাপ্ত হয়েছে।

 

 

👁️ 137 News Views