নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ফরিদপুর জেলার ফরিদপুর পৌরসভার নির্বাচিত মেয়র, সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর, রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর পৌরসভার ০৬ নং ওয়ার্ডের সাধারণ আসনের নির্বাচিত কাউন্সিলরগণের শপথ অনুষ্ঠিত হয়।

উপস্থিত নির্বাচিত চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং কাউন্সিলরগণকে শপথ পাঠ করান মোঃ খলিলুর রহমান, বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা।
👁️ 116 News Views
