গাঁজাসহ আটক এক দুর্ধর্ষ মাদক কারবারি

অপরাধ

 

নিজস্ব প্রতিবেদক : শনিবার র‍্যাব-১২ এর হাতে একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যমতে, মাদকের একটি বড় চালান পাবনা হয়ে পরিবহন হচ্ছে। সে অনুযায়ী প্রস্তুতি নিয়ে পাবনা সদর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম। শুরু হয় একটার পর একটা গাড়ি তল্লাশি।


বিজ্ঞাপন

এক পর্যায়ে, একটি মাইক্রোবাসকে থামানোর সংকেত দিলে তা না থামিয়ে উল্টো গতি বাড়িয়ে দেয়। চেকপোস্টকে পাশ কাটিয়ে দ্রুতবেগে ছুটে পালানোর চেষ্টা চালকের। তবে শেষ রক্ষা হয়নি। র‍্যাব-১২ এর টিম ধাওয়া করে ধরতে সক্ষম হয় গাড়িটি। চালককে পালানোর কারণ জিজ্ঞেস করা হলে নিরুত্তর থাকে সে। এবার শুরু হয় মাইক্রোবাস তল্লাশি। বেড়িয়ে আসতে থাকে একেকটি গাঁজার প্যাকেট যার মোট পরিমাণ দাড়ায় *২০ কেজি*। আটক করা হয় মাদক কারবারি মাইক্রোবাসের চালককে।

👁️ 106 News Views