খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে মুজিব বর্ষের অঙ্গীকার পূরণে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে নোয়াখালী জেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোঃ আব্দুল কাইউম সরকার, চেয়ারম্যান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম সিদ্দিকী ,পরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন রোজী আকতার, উপপরিচালক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সৌরভ রায়, নিরাপদ খাদ্য অফিসার, নোয়াখালী জেলা।

অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাদ্য ব্যবসায়ী, মালিক সমিতির প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সাধারণ ভোক্তা।

বক্তারা নিরাপদ খাদ্যের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন
👁️ 101 News Views