নিরাপদ খাদ্যের সিলেট জেলা অফিসের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে Safe Food Plan বাস্তবায়নকল্পে গতকাল বুধবার ২২ সেপ্টেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিলেট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেনের নেতৃত্বে একটি চৌকস প্রতিনিধি দল কর্তৃক বঙ্গ বেকারস (টেস্টি ট্রিট) এর উৎপাদন কারখানা পরিদর্শন করা হয়।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে খাদ্যের নিরাপদতা রক্ষার্থে খাদ্যশিল্প প্রতিষ্ঠানে করণীয় বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।

 

 

👁️ 108 News Views