নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গাইবান্ধার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষ্যে Safe Food Plan বাস্তবায়নকল্পে গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধার নিরাপদ খাদ্য অফিসার মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে গাইবান্ধা বিসিকের এজিএম রবীন্দ্র চন্দ্র রায় ও কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী দীপক কুমার রায়ের উপস্থিতিতে বিসিক এরিয়ায় অবস্হিত SDRS এর পল্লী ফুড কারখানাটি পরিদর্শন করা হয়।


বিজ্ঞাপন

পরিদর্শনকালে খাদ্যের নিরাপদতা রক্ষার্থে খাদ্যশিল্প প্রতিষ্ঠানে করণীয় বিষয়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।

👁️ 120 News Views