বেওয়ারিশ লাশের পরিচয় সনাক্ত ও আসামি গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বেওয়ারিশ লাশ সনাক্ত করে হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারী ভিকটিমের কথিত পিতা গ্রেফতার। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার নং১০ তারিখ -১১/১০/২০২০ ধারা-৩০২/২০১/৩৪ পিসির অজ্ঞাত নামা (২৫) এর হাত পা বাঁধা গলিত লাশ থানা পুলিশ উদ্ধার করে বেওয়ারিশি লাশ হিসাবে গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করে।থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা হত্যা মামলা রুজু করে।


বিজ্ঞাপন

পুঃহেঃকোয়াটার্সের নির্দেশে সিআইডি মামলার তদন্ত ভার গ্রহণ করে।সিআইডি গোপালগঞ্জ জেলা গত১৩/১২/২০২০ তারিখ মামলার তদন্ত নিয়ে মামলার আই ও এস আই মাহতাবউদ্দিন ডিএনএ টেষ্টের মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় মেহেদি (১৭) কে সনাক্ত করে।

হত্যার ঘটনায় জড়িত মূল আসামি ভিকটিমের কথিত পিতা আরব বলী মাতব্বর (৪০) পিতাঃমৃত- মোসলেম মাতবর সাং- চুমুরদী থানা- ভাঙ্গা জেলা – ফরিদপুরকে গত মঙ্গলবার ২২ সেপ্টেম্বর এএসপি সিআইডি মোঃ জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গ্রেফতার করে।প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে হত্যা করেছে বলে আসামি স্বীকার করে।

আদালত কর্তৃক আসামির জবানবন্দি ১৬৪ ধারায় লিপিবদ্ধ করার চেষ্টা অব্যাহত আছে।


বিজ্ঞাপন

 

👁️ 153 News Views