গাজীপুরে তুলার গোডাউনে আগুন

জীবন-যাপন ঢাকা বানিজ্য সারাদেশ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের চেরাগআলী এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে।


বিজ্ঞাপন

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকার একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।


বিজ্ঞাপন

তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *