আইজিপি কাপের পুরস্কার বিতরণ

অপরাধ খেলাধুলা

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার জেলা পুলিশ, নীলফামারীর সার্বিক সহযোগিতায়, জেলা ক্রীড়া সংস্থা ,নীলফামারীর আয়োজনে বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর ব্যবস্থাপনায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম, নীলফামারীতে দুপুর ৩ টায় পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম সভাপতিত্বে আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার-২০২১ ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য, নীলফামারী-২ ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মোঃ জয়নাল আবেদীন, চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী, এ.এস.এম. মুক্তারু জ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল), নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর), নীলফামারী,জনাব অ্যাড, মমতাজুল হক, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ ও সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা,নীলফামারী, আরিফ হোসেন মুন, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী, শাহিদ মাহমুদ, চেয়ারম্যান,উপজেলা পরিষদ, সদর, নীলফামারী, অফিসার ইনচার্জ, সদর-থানা, নীলফামারী, অফিসার ইনচার্জ, ডোমার থানা, নীলফামারী সহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ এবং সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আইজিপি কাপ-২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনূর্ধ্ব-১৯ প্রতিযোগিতার-২০২১ ফাইনাল খেলায় নীলফামারী সদর থানা পুরুষ কাবাডি দল ডোমার থানা কাবাডি দলকে হারিয়ে বিজয় লাভ করে। বালিকাদের খেলায় নীলফামারী সদর থানা বালিকা কাবাডি দল ডোমার বালিকা কাবাডি দলকে হারিয়ে বিজয় লাভ করে।

 

 

👁️ 148 News Views