নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হলো মুক্তিযুদ্ধকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ও ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদকে। রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান তিনি। একে একে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও রাষ্ট্রপতির পক্ষেও শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বিশিষ্ট এই রাজনীতিবিদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ২টা পর্যন্ত অধ্যাপক মোজাফফরের মরদেহ রাখা হয়। রোববার সকালে কুমিল্লায় তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

👁️ 127 News Views
