নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর গোয়েন্দা বিভাগ কর্তৃক রমজান মাসব্যাপী সমগ্র মহানগর এলাকায় রমজান মাসকে কেন্দ্র করে সক্রিয় হওয়া ছিনতাইকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। গোয়েন্দা পুলিশ বিশেষ টহলের পাশাপাশি বিশেষ সোর্স নিয়োগ করে প্রাপ্ত তথ্যমতে মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১০১ জন সক্রিয় ও চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা দায়ের করা হয়। ফলশ্রুতিতে বন্দরনগরীতে পবিত্র রমজান মাসে ছিনতাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
সিএমপি’র গোয়েন্দা বিভাগ কর্তৃক নগরীবাসীকে নিরাপদ ও নগরীকে অপরাধমুক্ত রাখার এই প্রয়াস অব্যাহত থাকবে।

👁️ 116 News Views
