চট্টগ্রাম প্রতিনিধি ঃ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে, ঢাকা থেকে যাচ্ছে ফায়ার সার্ভিসের হ্যাজমট টিম, ভেতরে ঢুকে উদ্ধারে সক্ষম তারা
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। তাদের সাহায্য করতে ঢাকা থেকে ফায়ারের উদ্ধারকারী আরও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জনের হ্যাজমট (হ্যাজারডাস ম্যাটারিয়াল) টিম চট্টগ্রামে যাচ্ছে।উদ্ধারকারী এই দলটি বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, এবং তারা অগুনের ভেতর থেকে উদ্ধার অভিযানে অংশ নিতে সক্ষম।
গতকাল শুরু থেকেই অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা।
ইতোমধ্যেই ৪ জন ফায়ার সার্ভিস কর্মী এই দূর্ঘটনায় নিহত হয়েছেন।

👁️ 123 News Views
