নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর প্রধান কার্যালয় কর্তৃক রবিবার ৫ জুন, রাজধানীর ভাটারা থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে ড্রিংকিং ওয়াটার বিক্রয় ও বাজারজাতের অপরাধে আল নিয়ামা ফুড এন্ড বেভারেজ, ভাটারা, ঢাকা-কে টাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ সাইদুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

👁️ 130 News Views
