পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৩ জুন বিকাল সাড়ে ৪ টায় রংপুর মহানগরের সেন্ট্রাল রোডস্থ নর্থ ভিউ হোটেলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রংপুর মেট্রোপলিটন পুলিশ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক আরপিএমপি’র প্রধান উপদেষ্টা মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর ।

আরো উপস্তিত ছিলেন পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সাধারণ সম্পাদিকা সহ অন্যান্য সদস্যবৃন্দ, উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারৃন্দ ও সহকারী পুলিশ কমিশনারবৃন্দ।

এ সময় প্রধান অতিথি’র সাথে উপস্থিত সদস্যদের মধ্যে পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর বর্তমান কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও পুনাক এর কমিটির পুনর্বিন্যাস নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এরপর প্রধান অতিথি মহোদয় পুনাক সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানপূর্বক পুনাক, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *