কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম গাঁজাসহ ৪ (চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে যে সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা যথাক্রমে, আরিফুল ইসলাম@ রাজিব (৩৭), পিতা-শেখ আঃ জব্বার, সাং-মূলঘর, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, এ/পি সাং-দরগা মেইন রোড, থানা-খুলনা, মোঃ মিরাজ শেখ (৩৪), পিতা-মোঃ ফেরদৌস শেখ, সাং-চর ফুকরা, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ, এ/পি সাং-বয়রা, থানা সোনাডাঙ্গা মডেল; মোছাঃ রাজিয়া সুলতানা (৩১), স্বামী-মোঃ নিয়ামুল আলী সরদার, পিতা-মোঃ এনামুল হক, সাং-বি-ব্লক বাইপাস লিংক রোড, থানা-খালিশপুর এবং মোঃ শরিফুল ইসলাম (২৩), পিতা-মৃত: আলতাফ মোড়ল, সাং-দিঘলিয়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা।
উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতার কৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *