কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১১০৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সপ্নীল জাহান সাথী (৩০), পিতা-মৃত: জামাল উদ্দিন বুলু, সাং-১৯/৫ মুসলমানপাড়া ক্রস রোড, থানা-খুলনা, মোঃ বাবুল হোসেন@মেহেদী হাসান@বাবু (৪০),পিতা-মৃত: জয়নুল আবেদীন, সাং-ইতনা পারলঙ্কার চর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-ফুলবাড়িগেট মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক, থানা-খানজাহান আলী এবং মোঃ সাইফুল হাওলাদার (২৮), পিতা-মোঃ খলিল হাওলাদার, সাং-রোড নং-২৭ দারুল মোকারম মাদ্রাসা রোড, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ১১০৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ যে, মহানগর ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন@মেহেদী হাসান@বাবু (৪০) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো ৮ টি মাদক মামলা রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *