রাজধানীর ক্ষিলক্ষেতে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক ২ টি প্রতিষ্ঠান কে জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ৪ জুলাই রাজধানীর খিলক্ষেত এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক মুড়ি পণ্যের অনুকূলে বিএসটিআই’র ছাড়পত্র গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে এমআরএম ফুডস লিঃ, নামাপাড়া, খিলক্ষেত, ঢাকা-কে ২৫,০০০ টাকা জরিমানা এবং স্টার গার্ডেন সুপার স্টোর, বি-৩৪, খিলক্ষেত, ঢাকা-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, সহকারী পরিচালক (সিএম) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 123 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *