নিজস্ব প্রতিবেদক ঃ পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আম উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছার বিশেষ নিদর্শন হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের জন্য ১ হাজার কেজি বাংলাদেশের প্রসিদ্ধ ‘আম্রপালি’ আম পাঠিয়েছেন।
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে এসব আম হস্তান্তর করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা উপহার পাকিস্তানের পক্ষ থেকে সাদরে গ্রহণ করা হয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহকে আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

👁️ 117 News Views
