নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট কর্তৃক বনানীর সাজনা রেস্টুরেন্ট কে ১ লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল মঙ্গলবার ১৯ জুলাই, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে “সাজনা রেস্টুরেন্ট” বনানী-১১, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা কালে দেখা যায়, বেশ কিছু পণ্যের আমদানিকারকের প্রমাণক নেই। প্রতিষ্ঠানটি ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স প্রদর্শনে ব্যার্থ হয়। উক্ত অপরাধে “সাজনা রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়।

“সাজনা রেস্টুরেন্ট” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। “সাজনা রেস্টুরেন্ট” কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ঢাকা মেট্রোপলিটন এর নিরাপদ খাদ্য অফিসার মেহরীন যারীন তাসনিম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান আনচারী, বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 129 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *