মোহাম্মদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক এস ফুড এন্ড বেভারেজ লিঃ কে জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল ১৯ জুলাই, রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে বিএসটিআই’র সনদ গ্রহণ ব্যতিত বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে কে এস ফুড এন্ড বেভারেজ লিঃ (সাফি ড্রিংকিং ওয়াটার), হোল্ডিং-০১, রোড-২, মোহাম্মদপুর, ঢাকা-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা নোভেরা বিনতে নুর, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *