কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


জানা গেছে গতকাল বুধবার ৩ আগস্ট রাত্র ১২ ৫আ ৩ মিনিটের সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনাডাঙ্গা মডেল থানাধীন খলিল চেম্বার মোড় সংলগ্ন ৫২ কেডিএ এভিনিউ মেসার্স নাজমুল এন্টারপ্রাইজ নামক বন্ধ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ হেলাল(২৪), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-আমড়াগাছিয়া, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট, এ/পি সাং-১৬/১ সোলাইমান নগর, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরী’কে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি মামলা দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *