ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালিত

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১০ আগস্ট দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক লৌহজং উপজেলায় হলুদিয়া বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অভিযান কার্যক্রম পরিচালনা কালে, সুবর্ণা স্টোর ও আসলাম জেনারেল স্টোর দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, পণ্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।

সুবর্ণা স্টোর কে ২০০০ টাকা এবং আসলাম জেনারেল স্টোর কে ১০০০ টাকা জরিমানা করা হয়। বিল্লাল স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
লৌহজং থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *