শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ২২ আগস্ট সকাল সাড়ে ৮ টায় শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

উক্ত মাস্টার প্যারেডে সালাম গ্রহন করেন এবং সকল পুলিশ সদস্যের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এস. এম. আশরাফুজ্জামান,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ সুপার, শরীয়তপুর।

উক্ত মাস্টার প্যারেড চলাকালীন পুলিশ সুপার পুলিশ লাইন্স শরীয়তপুরে কুচকাওয়াজ, পুলিশ ব্যারাক, পুলিশ লাইন্স মেস, রেশন ষ্টোর, ডি ষ্টোর, সি ষ্টোর, পুলিশ হাসপাতাল, যানবাহন শাখা ও পুলিশ লাইন্সের বিভিন্ন শাখা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন এস এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, নড়িয়া সার্কেল, শরীয়তপুর, ‌আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল, শরীয়তপুর সহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *