মামুন মোল্লা (খুলনা) ঃ বুধবার ২৪ আগস্ট, দুপুর সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত কেএমপি’র ট্রাফিক বিভাগের উদ্যোগে দৌলতপুর থানাধীন বাজার সংলগ্ন মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ ফুটপাত উচ্ছেদ এবং সাধারণ জনগনের নির্বিঘ্নে চলাচলের জন্য দখলমুক্ত করা হয়।
কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এর নির্দেশনায় ট্রাফিক বিভাগ এবং দৌলতপুর থানা পুলিশের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মনিরা সুলতানা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আব্দুর রহমান এবং অফিসার ইনচার্জ (দৌলতপুর থানা) মোঃ নজরুল ইসলাম-সহ অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্স।

👁️ 126 News Views
