নীলফামারীর নবাগত পুলিশ সুপার কর্তৃক জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ‘র সাথে মতবিনিময়

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার২৯ আগস্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম নবাগত পুলিশ সুপার,নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক নবাগত পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সকলের সাথে পরিচিত হন এবং ডিবির সার্বিক কার্যক্রম সম্পর্কে শোনেন।ডিবির কার্যক্রমকে আরো গতিশীল এবং স্বচ্ছ করার জন্য তিনি নির্দেশ দেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার,(ক্রাইম এন্ড অপস্) নীলফামারী, খ. আখেরুজ্জামান, ওসি ডিবিসহ ডিবির অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *