জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ২৯ আগস্ট জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী এর সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী এর কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম, নবাগত পুলিশ সুপার নীলফামারী ও নবাগত সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী।

সভার শুরুতেই জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী কতৃক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,পিপিএম নবাগত পুলিশ সুপার, নীলফামারী ও নবাগত সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী কে ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভায় আরো উপস্থিত ছিলেন খন্দকার ইয়াসির আরেফীন,জেলা প্রশাসক, নীলফামারী ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা,নীলফামারী দেওয়ান কামাল আহমেদ, মেয়র নীলফামারী পৌরসভা ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ নীলফামারী জেলা শাখা এবং সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা,নীলফামারী , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নীলফামারী মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক (প্রশাসন), নীলফামারী সহ জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ।

জেলা ক্রীড়া সংস্থা,নীলফামারী এর কার্যনির্বাহী কমিটির সভায় নীলফামারী জেলার ক্রীড়ার মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা হয় এবং জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী এর আয় ব্যায়ের খতিয়ান উপস্থাপন করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভা শেষে নিজামুল কবির বকুল, অফিস সচিব, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর অবসরজনিত বিদায় উপলক্ষে তাকে জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভাটি সঞ্চালনা করেন মোঃ আরিফ হোসেন মুন, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা নীলফামারী।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *