অ্যাডিশনাল আইজি হেডকোয়াটার্স এর মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ


বিজ্ঞাপন


আজ (৩০ আগস্ট) মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকার সময় অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ,পুলিশ হেডকোয়াটার্স,ঢাকা এর সভাপতিত্বে জুলাই ২০২২ মাসের মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা ভার্চুয়ালি সিসকো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় অপরাধ বিষয়ক পর্যালোচনা,সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ ও বিবিধ বিষয়ে আলোচনা হয়। এ সময় নড়াইল জেলা পুলিশের পক্ষে ভার্চুয়ালি সিসকো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত ছিলেন,মোসা: সাদিরা খাতুন,পুলিশ সুপার,নড়াইল।
অপরাধ পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ,মোঃ দোলন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার,সদর সার্কেল,এস,এম,কামরুজ্জামান,পিপিএম, ক্রাইম এন্ড অপস্,নড়াইলসহ সংশ্লিষ্ট অফিসার ইনচার্জগণ প্রমূখ।

👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *