কেএমপির গোয়েন্দা পুলিশের অভিযান ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ বোতল ফেন্সিডিল সহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


গত ২৪ ঘন্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মহানগর গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ সুজন হাসান (২৫), পিতা-শহীদ শেখ, সাং-গুয়াবাড়ীয়া কালিকাবাড়ী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নিজখামার সরকারী প্রাইমারী স্কুলের পিছনে, থানা-লবণচরা এবং মোঃ আমিনুল ইসলাম মিন্টু (৪০), পিতা-মোঃ আব্দুর সাত্তার শেখ, সাং-মৈশাঘুন্নি, থানা-রূপসা, জেলা-খুলনা, এ/পি সাং-নয়াবাটি মোড়, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদ্বয়কে খুলনা মহানগরীর লবণচরা ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *