যশোরে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

সুমন হোসেন (যশোর) ঃ শনিবার ১৫ অক্টোবর ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস, এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান, এসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে যশোর কোতয়ালী মডেল থানাধীন নূরপুর দক্ষিনপাড়া ব্যাংকের মোড়স্থ ছগির মার্কেটের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ফিরোজ আলী শরিফ @ লিয়ন (৩২), পিতামৃত- সুরত শরিফ, সাং-নূরপুর আসাদ মোল্লা এর বাড়ীর ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- যশোর, স্থায়ীঃ সাং- কোদালিয়া (উত্তরপাড়া), থানা- মোল্লাহাট, জেলা- বাগেরহাটকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ১৫,০০০ টাকা।এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *