চট্টগ্রামে ডিবি (পশ্চিম) বিভাগের অভিযানে ২১০০ পিচ ইয়াবা সহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি’র মহানগর গোয়েন্দা ( পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবিরের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে এসআই মোঃ আমির হোসেন, এএসআই মোঃ শেখ ফরিদ-সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় গতকাল রবিবার ১১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন জামাল পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফিরোজ মিয়া কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ফিরোজ মিয়া কক্সবাজার জেলা থেকে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *