বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাপান সফর শেষে দেশে ফিরলেন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি জাপান সফর শেষে দেশে ফিরলেন।

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং তিনজন সফরসঙ্গীসহ জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকি এর আমন্ত্রণে গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার এক সরকারী সফরে জাপান গমন করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান জাপান এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স এর চীফ অব স্টাফ জেনারেল ইজুতসু এবং জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একুইজিশন, টেকনোলজি ও লজিস্টিক্স এজেন্সি বিষয়ক কমিশনার সুচিমুতু হিদেকি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারী যন্ত্রপাতি, ইঞ্জিন, এ্যারোস্পেস ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিতসুবিশি ইলেক্ট্রিক কর্পোরেশন (MELCO) এবং কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ (KHI) পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।


বিজ্ঞাপন
👁️ 46 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *