কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ র‍্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার বিশেষ অভিযানে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ৪০ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী অপু সিকদার (৩২) গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান চালিয়ে কালে ৪০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের কামরুল হাসান সিকদার এর ছেলে অপু সিকদার (৩২)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, পিরোজপুর’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 50 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *