খুলনায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ২ মার্চ, সকাল ১০ টা ৫ মিনিটের সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনার সম্মেলন কক্ষে আঞ্চলিক নির্বাচন অফিস খুলনার আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা (রাজস্ব) ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার বিভাগ মোঃ শহিদুল ইসলাম এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান, বিপিএম-সেবা।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, খুলনা এম. মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা মোঃ হুমায়ন কবির।


বিজ্ঞাপন
👁️ 135 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *