কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ৪ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীরা যথাক্রমে, মোঃ তারিকুল ইসলাম@অভি (৩১), পিতা-শাহ আলম তালুকদার, সাং-আদর্শপাড়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-নেছার উদ্দিন সড়ক, থানা-সোনাডাঙ্গা, মোঃ আছাদুল ইসলাম (২৫), পিতা-মোঃ ইউসুফ ঢালী, সাং-নাভারন উলশি বাজার, থানা-শার্শা, জেলা-যশোর, এ/পি সাং-গোলাম মুক্তাদীর সড়ক নবপল্লী, থানা-সোনাডাঙ্গা, মোঃ সজল শেখ (২০), পিতা-মোঃ বাদল শেখ, সাং-দেয়ানা দক্ষিণপাড়া, থানা-দৌলতপুর এবং মোঃ রুহুল আমিন(২৪), পিতা-মৃত: হাসান শেখ, সাং-নয়াবাটি, থানা-খালিশপুর, খুলনা।

উল্লেখিত মাদক ব্যাবসায়ীদের খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যাবসায়ীদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেন্সিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *