নড়াইলে ভোক্তা অধিপ্তরের অভিযানে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়

Uncategorized

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে তিনটি প্রতিষ্ঠানকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল। (২৯ মার্চ) বুধবার নড়াইল সদর উপজেলার শেখহাটি বাজার এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্য’রা সহযোগিতা করে। অভিযান সূত্রে জানা গেছে,মেসার্স বিউটি ফুড এন্ড বেকারিকে ২০ হাজার টাকা,মেসার্স আমিনুর ফল ভান্ডারকে ৫০০টাকা,মেসার্স পাল স্টোরকে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা ভোক্তা অধিদপ্তর। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *