রাজধানীর নিউ সুপার মার্কেটের অগ্নি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ 

Uncategorized জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : গতকাল শনিবার  ১৫ এপ্রিল, রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তার অংশ হিসেবে সেনাবাহিনী প্রধান এর নির্দেশে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ কাজে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ার ক্রু মোতায়েন হয়।

এছাড়া যেকোন প্রকার অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়। উল্লেখ্য গুলশান, বঙ্গবাজার ও নবাবপুরের আগুন নিয়ন্ত্রণেও ফায়ার সার্ভিসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করেছে। (তথ্য সূত্র : আইএসপিআর)


বিজ্ঞাপন

 

 

👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *