সাতক্ষীরায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ ২৫ জন বিশিষ্ট সাংবাদিকের

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা জাতীয় বিশেষ প্রতিবেদন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৫ জন বিশিষ্ট সাংবাদিক,এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সাতক্ষীরায় কর্মরত ৫ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৫ জন বিশিষ্ট সাংবাদিক।।শনিবার ২৯ এপ্রিল এক বিবৃতিতে সাংবাদিকদের বিরুদ্ধে এই মামলা মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে তারা বলেন, দৈনিক ভোরের পাতা ও ঢাকা মেইলের সাতক্ষীরা প্রতিনিধি গাজী ফারহাদ, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সাতক্ষীরা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক পত্রদূত ও এজেড নিউজের প্রতিনিধি মোঃ হোসেন আলী, দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি হাবিবুর রহমান ও দৈনিক কালের চিত্রের প্রতিনিধি শাহীন বিশ্বাসের বিরুদ্ধে সম্প্রতি একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা চাঁদাবজির মামলা দায়ের করা হয়েছে।

তারা আরও বলেন, সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে শপিং ভ্যালী ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানায় নিম্নমানের ভেজাল সেমাই উৎপাদন সংক্রান্ত একটি খবর প্রকাশের পর র‌্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত উক্ত কারখানাটিতে অভিযান পরিচালনা করে। বিএসটিআই এর নিবন্ধন ছাড়াই নিম্নমানের সেমাই উৎপাদনের প্রমান পাওয়ায় ভ্রাম্যমান আদালত কারখানাটি সীলগালা এবং ২৫ হাজার টাকা জরিমানা করে। এই ঘটনায় কয়েকদিন পর উক্ত কারখানার মালিক পক্ষ সম্পূর্ণ সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।


বিজ্ঞাপন

সাংবাদিক নেতারা বলেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী সাংবাদিকবৃন্দ এই মিথ্যা ও হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।


বিজ্ঞাপন

বিবৃতিতে স্মাক্ষরকারীরা হলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের চিত্রের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ আহমেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক পত্রদূতের উপদেষ্টা সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সমকাল ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার এম. কামরুজ্জামান প্রমূখ।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *