মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মাদক মামলায় ৮ মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আরমান কাজী (২৩) কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সে সদর উপজেলার মাছিমদিয়া গ্রামের ইরান কাজীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে (২৯ এপ্রিল) ভোরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই ফিরোজ ইফতেখার ও সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় শক্তিশালী পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

👁️ 105 News Views
