নিরাপদ খাদ্যের মোবাইল কোর্ট কর্তৃক কুমিল্লার বিশ্বরোড এলাকার “ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট” কে ১ লাখ টাকা জরিমানা 

Uncategorized অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : বুধবার  ১৭ মে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এর নেতৃত্বে কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্বরোডের “ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট” মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটির রান্নাঘরের পরিবেশ বেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ফ্রীজে প্রচুর লেবেলহীন খাদ্যে মজুদ করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি তাদের কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোল এর কাগজ, বিএসটিআই এর অনুমোদন এবং আরও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে “ছন্দু হোটেল এন্ড রেস্টুরেন্ট” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন (কুমিল্লা), মনিটরিং অফিসার মো: আমিনুল ইসলাম (প্রধান কার্যালয়), নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল খালেক মজুমদার (ঢাকা), জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কুমিল্লা ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং পুলিশ সুপার কুমিল্লা সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *