বরিশাল কাউনিয়া থানার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ১ জন আটক

Uncategorized আইন ও আদালত



নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি’র কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৯ মে, বেলা ৩ টা ১৫ মিনিটের সময় বরিশাল কাউনিয়া থানাধীন বিসিসি ২নং ওয়ার্ডস্থ কাউনিয়া ১ম গলি, শেষ মাথা ইয়াসিন তাহসিন ভিলার ৩য় তলা বিল্ডিং এর উত্তর-পশ্চিম পাশের রুমের ভিতর অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা কালে মোঃ সাব্বির আহমেদ কায়েস (৩২), পিং মৃত আদম আলী সরদার , মাতা-আলেয়া বেগম, সাং-কৃঞ্চকাঠি, থানা- ঝালকাঠি সদর, জেলা- ঝালকাঠি এর হেফাজত হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা দায়েরে প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *